দিরাই প্রতিনিধি
দিরাইয়ে পুস্পস্তবক অর্পণ, মিলাদ ও দোয়া মাহফিল, কেক কাটা, আলোচনা সভা, করিম গীতির আসরের মাধ্যমে একুশে পদকপ্রাপ্ত বাউল শাহ আব্দুল করিমের ১০৪ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল শনিবার বাউল স¤্রাটের জন্মমাটি উপজেলার তাড়ল ইউনিয়নের উজান ধল গ্রামে বাউলের সমাধিতে ফুল দিয়ে কস্খদ্ধা জ্ঞাপনের মাধ্যমে দিবসের সুচনা করেন করিমপুত্র শাহ নুর জালাল। এরপর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে। জুহরের নামাজের পর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বেলা ৪ ঘটিকায় জন্মদিনের কেক কাটা হয়। এরপর শাহ আব্দুল করিম পরিষদের সভাপতি, বাউল পুত্র শাহ নুরজালালের সভাপতিত্বে ও সংস্কৃতি কর্মী আপেল মাহমুদ ও জয়ন্ত কুমার সরকারের যৌথ সঞ্চালনায় নিজ বাড়ীতে আলোচনাসভা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার, বিশ^ম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমির বিশ^াস, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা পাল, দিরাই উপজেলা শিক্ষা কর্মকর্তা এসএম আব্দুল হালিম, ইউআরসি নজরুল ইসলাম, প্রেসক্লাব সহ সভাপতি সোয়েব হাসান প্রমুখ। সন্ধ্যার পরথেকে শুরু হয় করিমগীতির আসর, চলে মধ্য রাত পর্যন্ত।