- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাইয়ে সংঘর্ষে আহত ৩০

দিরাই প্রতিনিধি
দিরাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের ঘন্টাব্যাপী সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের ১৯ জনকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে দিরাই উপজেলার জগদল ইউনিয়নের পুকিডহর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুরুতর আহত পুকিডহর গ্রামের আজিজুর রহমান, শাহনেওয়াজ, মুজিবুর রহমান, ফিরোজ মিয়া, ফরমান খান, সমুজ খান, বদর উল্লাহ, রুনই মিয়া, সালমান, দবির মিয়া, আশরাফ খান, সাবাজ খান কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি আহতরা দিরাই হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আরজু খান ও একই গ্রামের ফিরোজ খানের লোকজনের মধ্যে গোলাগুলিসহ একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাজিয়া মানানুল ইসলাম বলেন, আহতদের মধ্যে গুরুতর ১২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দিরাই থানার ওসি আশরাফুল ইসলাম ঘটনার বিষয় নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত ১৯ জনকে আটক করে পুলিশ হেফাজতে আনা হয়েছে।

  • [১]