- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

‘দিরাইয়ে সংঘর্ষে জড়িতরা যুবলীগের কেউ নয়’

সু.খবর ডেস্ক
সুনামগঞ্জ জেলার দিরাইয়ে জলমহল দখল করা নিয়ে আওয়ামী লীগ-যুবলীগের সংঘর্ষে ৩ জন নিহতের কথা উল্লেখ করে বিভিন্ন গণমাধ্যমে গত ১৮ জানুয়ারি (বুধবার) সংবাদ প্রচার করা হয়েছে। তারই ধারাবাহিকতায় গত  দুদিন ধরে যুবলীগকে দায়ী করে কয়েকটি  দৈনিকে এ ধরনের খবর প্রচার অব্যাহত রয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদের কাছে  খবরটি দৃষ্টিগোচর হওয়ায় তারা উল্লেখিত  ঘটনার নিন্দা জানিয়ে এক যুক্ত বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তারা বলেছেন, সুনামগঞ্জের দিরাইয়ে বা ঐ এলাকায় একরার হোসেন ও মকসুদ আহম্মেদ নামে যুবলীগের কোনো নেতাকর্মী  নেই। তারা যুবলীগের কেউ নয়।
গত শুক্রবার আওয়ামী যুবলীগের দফতর সম্পাদক কাজী আনিসুর রহমান         
স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবল গের ভাবমূর্তি ক্ষুণœœ করার জন্য সুনামগঞ্জে ও দিরাইয়ে সন্ত্রাসীরা যুবলীগের নাম ব্যবহার করেছে। এটা চরম বিভ্রান্তিকর ও পরিকল্পিত চক্রান্ত হয়ে থাকতে পারে। বিবৃতিতে উল্লেখ করা হয়, যুবলীগ মনে করে এ দেশের লাখ লাখ যুবক-তরুণ-তরুণীর প্রাণপ্রিয় এ  সংগঠনে সন্ত্রাসী-চাঁদাবাজ-খুনি ও অস্ত্রবাজের কোনো স্থান নেই। আইন তার নিজস্ব গতিতে চলবে বলে যুবলীগ বিশ্বাস করে। এ সংগঠনের কোনো নেতাকর্মী অপরাধে জড়িত হলে সঙ্গে সঙ্গেই তাদের বিরুদ্ধে কঠোর  সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।  

  • [১]