- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাইয়ে সদস্য প্রার্থী আব্দুল্লাহ চৌধুরী গ্রেফতার

দিরাই প্রতিনিধি
দিরাইয়ে জেলা পরিষদ নির্বাচনের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ও বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক সাজাপ্রাপ্ত আসামী আবু আব্দুল্লাহ চৌধুরী মাসুদকে গ্রেফতার করেছে দিরাই থানা পুলিশ। তিনি উপজেলার সোয়াতিয়র গ্রামের মৃত রকিব উদ্দিন     
চৌধুরীল ছেলে। রোববার সন্ধ্যায় উপজেলার ধল গ্রামে গণসংযোগ কালে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিলের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার করে দিরাই থানায় নিয়ে আসে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল জানিয়েছেন আবু আব্দুল্লা চৌধুরী মাসুদের বিরুদ্ধে সিলেটের একটি মামলায় (নম্বর দায়রা ৩১৬/১২ ও সি আর ৫৭২/১১) ১ বছরের জেল ও ৩ লক্ষ ৫১ হাজার টাকা জরিমানার রায় রয়েছে। তিনি সাজাপ্রাপ্ত আসামী।

  • [১]