- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাইয়ে সম্প্রীতি সভা অনুষ্ঠিত

দিরাই প্রতিনিধি
দিরাইয়ে সাম্প্রদায়িক সম্প্রিতি রক্ষায় বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিরাই থানা কমপ্লেক্সের স্বপ্নরাজ হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্প্রীতি সভায় বক্তব্য রাখেন, সহকারী পুলিশ (দিরাই সার্কেল) সুপার হাবিবুল্লাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক এয়ার মিয়া, প্রেসক্লাবের সদস্য সচিব জিয়াউর রহমান লিটন, পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, কাউন্সিলর সোয়েল চৌধুরী, সবুজ মিয়া, সুব্রত পুরকায়স্থ সিতু, উপজেলা হিন্দু     
ঐক্য পরিষদের সভাপতি সুরঞ্জন রায়, সাধারণ সম্পাদক প্রেমতোষ নাগ, শিক্ষক বিশ্বজিৎ চৌধুরী, সাংবাদিক আবু হানিফ চৌধুরী, প্রশান্ত সাগর দাস প্রমুখ।

  • [১]