সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিত ও উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষ্যে জেলা তথ্য অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা গণ মিলনায়তন হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আলমগীর কবিরের সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান তালুকদার।
উপস্থিত ছিলেন দিরাই মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতি রঞ্জন দাস, সাংবাদিক সামছুল ইসলাম সরদার, মুজাহিদুল ইসলাম সর্দার, সৈদুর রহমান তালুকদার প্রমুখ। সভায় বক্তারা বলেন,‘ ক্ষুধা ও দারিদ্র মুক্ত সোনার বাংলা গড়ার প্রত্যয়ে একটি বাড়ী একটি খামার প্রকল্প, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন সহ ১০ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। ইতিমধ্যে সরকার মানুষের অর্থনৈতিক সচ্ছলতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষা, স্যানিটেশন, শিশু ও নারী উন্নয়ন, জঙ্গিবাদ প্রতিরোধ, যুদ্ধ অপরাধীদের বিচার, যৌতুক, বাল্য বিবাহ প্রতিরোধ সহ সকল বিষয়ে প্রভূত সাফল্য অর্জন করেছে।’
(প্রেস বিজ্ঞপ্তি)