- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাইয়ে সাংবাদিকদের সম্মানে ইফতার

দিরাই প্রতিনিধি
দিরাইয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমেরিকা প্রবাসী ছাত্রদল নেতা ইরফান আহমেদ কাওছার’র উদ্যোগে বৃহস্পতিবার জালালসিটি সেন্টারের কনফারেন্স রুমে ইফতার অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, সাংবাদিক আবু হানিফ চৌধুরী, ইমরান হোসাইন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাহিদ আহমদ সরদার, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন জুসেফ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হিল্লুল পুরকায়স্থ, সিলেট মঞ্চ সাংবাদিক ফোরামের সভাপতি সজীব রশীদ চৌধুরী, সাংবাদিক রুকনুজ্জামান জহুরী, জীবন সুত্রধর, আক্তার সাদিক, দীপু বনিক, মহিবুর রহমান তালুকদার, শেখ মোহাম্মদ আল আমিন, রবিনুর রহমান, এ্যাড. উবায়দুর চৌধুরী মিশু, বকুল আহমেদ চৌধুরী, জাকির হোসেন, বন্ধন ক্লাবের ইসফাক সরদার, শাহানুর পাশা প্রমুখ।

  • [১]