- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাইয়ে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

দিরাই প্রতিনিধি
দিরাইয়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুজ্জামান পাবেল।
শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর, উত্তরপূর্ব ও সুনামগঞ্জ প্রতিদিন প্রতিনিধি জিয়াউর রহমান লিটন, দৈনিক আমাদেরসময় প্রতিনিধি সোয়েব  হাসান, দৈনিক ইনকিলাব প্রতিনিধি মুহাম্মদ আব্দুল বাছির সরদার, দৈনিক মানবজমিন, শ্যামল সিলেট ও সুনামগঞ্জের খবর প্রতিনিধি আবু হানিফ চৌধুরী, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি ইমরান হোসাইন, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি শাহজাহান মাহমুদ হেলাল, দৈনিক সিলেটের মানচিত্র প্রতিনিধি প্রশান্ত সাগর দাস, দৈনিক সুনামগঞ্জের সময় প্রতিনিধি আবুল হোসাইন, দৈনিক আজকের সুনামগঞ্জ প্রতিনিধি জাকারিয়া হোসেন জুসেফ, দৈনিক সুনামগঞ্জের ডাক প্রতিনিধি মুজাহিদুল ইসলাম সরদার, সুনামকন্ঠ প্রতিনিধি শামছুল ইসলাম সরদার খেজুর, হিজলকরচ প্রতিনিধি সৈদুর রহমান তালুকদার প্রমুখ।                 

  • [১]