দিরাই প্রতিনিধি
দিরাইয়ে নারীর ক্ষমতায়ন বৃদ্ধির লক্ষ্যে ২৫ জন যুব নারীদের অংশগ্রহণে ৭ দিন মেয়াদি হস্তশিল্প প্রশিক্ষণ কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের অয়োজনে রবিবার দুপুর ২টায় প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং অফিস সহকারি সুনির্মল দাসের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোলাপ মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, জাইকার ইউডিএফ আবুল হোসেন ভূঁইয়া, প্রশিক্ষিত যুব সংসদের (প্রযুস) আহবায়ক জিয়াউর রহমান লিটন, জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত মোহন চৌধুরী প্রমুখ।