- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাইয়ে সাপের কামড়ে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার
জগন্নাথপুর উপজেলার সীমান্তে সাপের কামড়ে দিরাইয়ের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম সুমন মিয়া (১৮), তিনি দিরাইয়ের নুরপুরের শামছুল মিয়ার ছেলে। জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুমন মিয়াকে সংজ্ঞাহীন অবস্থায় নিয়ে আসা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনরা জানিয়েছেন বৃহস্পতিবার সন্ধ্যায় সুমন নিজ বাড়ির আশপাশ এলাকায় টর্চলাইটের আলোতে টেটা দিয়ে মাছ শিকারে যাওয়ার পর বিষধর সাপ তাকে কামড় দেয়। এতেই তার মৃত্যু হয়েছে।

  • [১]