- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাইয়ে সাহিত্য উৎসব উদযাপন কমিটি গঠন

দিরাই প্রতিনিধি
দিরাইয়ে কবি নজরুল ইসলাম রানার জন্মবার্ষিকী উপলক্ষে দুইদিনব্যাপি সাহিত্য উৎসব পালনের লক্ষ্যে উদযাপন কমিটি গঠন করা হয়েছে। শনিবার পৌর সদরের রেন্টিতলায় সাহিত্য ও সংস্কৃতি অঙ্গন দিরাইয়ের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
কবি শাহরিয়ার হাসান সরদারের সভাপতিত্বে ও হান্নান অর-রশিদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, কবি নজরুল ইসলাম রানা, ইসলাম উদ্দিন, মিল্লাত বেগ, আব্দুস সালাম, কিবরিয়া সরকার, জীবনানন্দ সুত্রধর, সামছুজ্জামান প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে কবি শাহরিয়ার হাসান সরদারকে সভাপতি ও হান্নান অর-রশিদকে সাধারণ সম্পাদক করে ৬ সদস্য বিশিষ্ট সাহিত্য উৎসব উদযাপন কমিটি গঠন ও আগামী ২৪, ২৫ ফেব্রুয়ারী সাহিত্য উৎসব পালনের জন্য দিন ধার্য করা হয়।

  • [১]