দিরাই প্রতিনিধি
দিরাইয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (দিরাই সার্কেল) মোহাম্মদ ছুরত আলমের পদোন্নতি এবং বদলি উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে দরাই প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমানের তালুকদারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরীর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজ-উদ-দৌলা তালুকদার, প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, বৃটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক ইউএনবির লন্ডন প্রতিনিধি শফিকুল ইসলাম, দিরাই থানার ওসি আব্দুল জলিল।
স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সেলিম আহমেদ মিঠু, কবি নীরেশ চন্দ্র রায়, প্রেসক্লাব সহ-সভাপতি সামছুল আলম, সোয়েব হাসান, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মাহমুদ হেলাল, সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ আব্দুল বাছির সরদার, কোষাধ্যক্ষ প্রশান্ত সাগর দাস, সদস্য জাকারিয়া হোসেন জুসেফ, যুব-সংগঠক মিজানুর রহমান, ব্যবসায়ী রায়হান চিশতী, জিয়াউল ইসলাম ভুট্টু, প্রদীপ দে প্রমুখ। পরে সংবর্ধিত অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।