- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাইয়ে সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুবার্ষিকী পালিত

দিরাই প্রতিনিধি
দিরাইয়ে প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে বেলা আড়াইটায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, শোকর‌্যালি, আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও কালো পতাকা উত্তোলন শেষে সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন দলীয় নেতা কর্মীরা। একে একে শ্রদ্ধা জ্ঞাপন করে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড, সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদ, গ্রো ফাউন্ডেশন, সেন মার্কেট ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। বেলা আড়াইটায় দলীয় কার্যালয় থেকে সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের আয়োজনে শোকর‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে স্মরণ সভায় মিলিত হয়।
সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের আহবায়ক ও দিরাই পৌরসভার মেয়র বিশ^জিৎ রায়ের সভাপতিত্বে ও পৌর যুব লীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়ার সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন, দিরাই উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলতাব উদ্দিন, পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, সিরাজ উদ দৌলা তালুকদার, জগদীশ সামন্ত, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, লুৎফর রহমান এওর, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অভিরাম তালুকদার, সাবেক সিভিল সার্জন ডা. আশুতোষ দাস, ইউপি সদস্য এহসান চৌধুরী, সাবেক ইউপি সদস্য আব্দুস সাত্তার, আওয়ামীলীগ নেতা আসাদ উল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহজাহান সরদার প্রমুখ।
২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি বর্ষীয়ান রাজনীতিবিদ বিশিষ্ট পার্লামেন্টালিয়ান সাবেকমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত মৃত্যুবরণ করেন।

  • [১]