দিরাই প্রতিনিধি
দিরাইয়ে ৫ম শ্রেণির ছাত্র ইমাম উদ্দিন নিখোঁজের ৪দিন অতিবাহিত হলেও সন্ধান মেলেনি। সে উপজেলার নোয়ারচর গ্রামের আব্দুল হেকিমের ছেলে ও নোয়ারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।
জানা যায়, গত মঙ্গলবার দুপুর বেলা নিজ বাড়ি থেকে দিরাই পৌর সদরের বাগবাড়ীস্থ ফুফুর বাড়িতে আসার সময় নিখোঁজ হয়। আত্মীয় স্বজনের বাড়ি সহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখোজির পরও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে নিখোঁজ ইমাম উদ্দিনের পিতা আ. হেকিম থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। দিরাই থানার ডায়রি নং ৩৭৯ ,তারিখ ০৯/১১/২০১৬ ইং। ইমাম উদ্দিনের বয়স ১১ বছর , উচ্চতা আনুমানিক ৪ ফুট। গায়ের রং ফর্সা, নিখোঁজের সময় তার পরনে ছিল নীল রংয়ের ফুল প্যান্ট ও কয়েরি রংয়ের শার্ট।
দিরাই থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল জানান, স্কুল ছাত্র নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হওয়ার পর সকল জায়গায় বার্তা পাঠিয়ে দেয়া হয়েছে।পুলিশ নিখোঁজ ছেলেটিকে উদ্ধারের চেষ্টা করছে।