দিরাই প্রতিনিধি
দিরাইয়ে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন উপলক্ষে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম’র দিরাই আগমন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, পৌর মেয়র মোশাররফ মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম,
আরএমও ডা. হাসিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সাংগঠনিক সম্পাদক অ্যাড. অভিরাম তালুকদার, উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হাই খান, প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী প্রমুখ।