- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাইয়ে ১১ হাজার প্লাস্টিকের চাঁই উদ্ধার, পুড়িয়ে ধ্বংস

দিরাই সংবাদদাতা
দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের চান্দপুর গ্রামে অভিযান চালিয়ে ৪ লক্ষাধিক টাকা মূল্যমানের ১১ হাজার অবৈধ প্লাস্টিকের চাঁই জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অরুপ রতন সিংহ’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। জব্দকৃত চাঁই স্থানীয় বিএডিসি মাঠে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শরিফুল ইসলাম, দিরাই থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সহ দপ্তরের কর্মরত অন্যান্যরা।
খোঁজ নিয়ে জানা গেছে, চান্দপুর গ্রামের সুখময় বর্মনের বাড়ি ভাড়া নিয়ে এসব অবৈধ চাঁই তৈরী করতো একই গ্রামের গৌতম বর্মন ও নয়ন বর্মন। পরে তারা এই চাঁই বাজারে বিক্রি করতো।
এ প্রসঙ্গে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল আলম বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনায় দেশের মৎস্যসম্পদ রক্ষায় আমাদের অভিযান চলমান থাকবে। আমরা মৎস্য সমিতির মাধ্যমে বার বার সতর্ক করে আসছি। অবৈধভাবে পোনা মাছসহ ছোট প্রজাতির দেশীয় মাছ যাতে ধ্বংস না হয় সে ব্যাপারে সকলকে সজাগ ও সচেতন থাকতে হবে।

  • [১]