দিরাই প্রতিনিধি
সুনামগঞ্জে-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তার নিজস্ব অর্থায়নে উপজেলার ৯টি ইউনিয়ন, ১টি পৌরসভার ১৫ শ পরিবারে খাদ্য সহায়তা ও দিরাই থানা পুলিশকে পিপিই প্রদান করা হয়েছে।
শুক্রবার সকালে দিরাই পৌর সদরের নিজ বাসভবনে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল ইসলামের হাতে ৩৫ টি পিপিই প্রদান ও উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে থেকে ত্রাণ বিতরণ কাজের উদ্বোধন করেন ড. জয়া সেনগুপ্তা এমপি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সহ সভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোশাররফ মিয়া, দপ্তর সম্পাদক বিকাশ রায় প্রমুখ।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় জানান, এমপি মহোদয়ের ব্যাক্তিগত তহবিল থেকে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। প্রতিটি ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের মাধ্যমে তা বাড়ী বাড়ী পৌছে দেয়া হচ্ছে।