দিরাই সংবাদদাতা
দিরাইয়ে ৮ কেজি গাঁজা সহ নাজমা বেগম (৪৫) নামে এক নারী মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার ধল রোডস্থ কাদিরপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ঐ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টায় দিরাই থানার এস আই সাত্তার হোসেনের সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ধল রোডস্থ কাদিরপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ঐ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ী হবিগঞ্জ জেলা সদরের মোহনপুর গ্রামের মৃত তাজুল ইসলামের স্ত্রী নাজমা বেগম (৪৫)।
দিরাই থানার ওসি মো. সাইফুল আলম জানান, আটককৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।