বেসরকারী সংস্থা “আশা” সুনামগঞ্জ জেলার বাদাঘাট স্বাস্থ্য কেন্দ্রের সহযোগীতায় গত ২১/০৮/১৭ইং তারিখে আশা-শ্যামারচর বাজার ব্রাঞ্চে বন্যা দুর্গতদের মধ্যে বিনামূল্যে ঔষধ বিতরণ সহ ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের চেয়ারম্যান জনাব রতন কুমার দাস তালুকদার উপস্থিত থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প এর উদ্ভোধন করেন। এ সময় তিনি বন্যা দুর্গতদের জন্য আশা’র গৃহিত কর্মসূচীর প্রশংসা করেন এবং ইউনিয়ন বাসীর পক্ষ থেকে “আশা” কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। আশা’র জেলা ব্যবস্থাপক সমীরন চন্দ্র রায়, ডাঃ সৈয়দ মিফতাউর রহমান, ব্রাঞ্চ ম্যনেজার বিদ্যুৎ চন্দ্র দাস, সহকারী ব্রাঞ্চ ম্যনেজার মোঃ মনসুর আলম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। আশা’র জেলা ব্যবস্থাপক জানান, চলতি সপ্তাহের মধ্যে আশা-সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর, তাহিরপুর, টেকেরঘাট ও গজারিয়া ব্রাঞ্চে পর্যায়ক্রমে বন্যা দুর্গতদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প করা হবে। আশা’র এই স্বাস্থ্য কার্যক্রমটি সংস্থার নিজস্ব অর্থায়নে পরিচালিত হচ্ছে।