- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাই উপজেলা আ. লীগ সভাপতি আছাব উদ্দিন আর নেই

দিরাই প্রতিনিধি
দিরাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও করিমপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়রম্যান আছাব উদ্দিন সরদার (৭২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে দিরাই পৌর শহরের নিজ বাসভবনে তিনি শেষ নিম্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও এক মেয়সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আছাব উদ্দিন সরদারের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি পৃথক পৃথকভাবে শোক সমবেদনা জ্ঞাপন করেছেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি, সহ-সভাপতি মুহিবুর রহমান মানিক এমপি, সুনামগঞ্জ-২ আসনের থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীমা শাহরিয়ার, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আলহাজ¦ মতিউর রহমান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, দিরাই পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল, দিরাই পৌরসভার মেয়র বিশ^জিৎ রায়, দিরাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, সিরাজ উদদৌলা তালুকদার, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, দিরাই প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন।
উল্লেখ্য আছাব উদ্দিন সরদার করিমপুর ইউনিয়ন পরিষদের ৪ বারের নির্বাচিত চেয়ারম্যান এবং ২০১৫ সাল থেকে দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। বুধবার সন্ধ্যা ৬ টায় দিরাই বিএডিসি মাঠে প্রথম নামাজে জানাযা ও আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সাকিতপুর গ্রামের নিজ বাড়ীতে ২য় নামাজে জানাযা শেষে গ্রামের কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে।
এদিকে, সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোবারক হোসেন, য্গ্মু আহ্বায়ক রাশেদ বখ্ত নজরুল ও ঝুটন পুরকায়স্থ পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন।

  • [১]