- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাই কলেজের প্রভাষকের পক্ষে মানববন্ধন

দিরাই প্রতিনিধি
দিরাই ডিগ্রী কলেজের ইংরেজী বিষয়ের প্রভাষক সন্দীপন দাসের কলেজে বসে মদ পানের  বিষয়ে কলেজ কর্তৃপক্ষেনর সিদ্ধান্তের বিরোধিতা করে কিছু ছাত্র কর্মসূচী ঘোষণা করেছেন।
রোববার সকাল ১০ টায় ছাত্রধর্মঘটের অংশ হিসেবে কলেজের প্রধান ফটক ও প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-ছাত্রীরা। এরপর দুপুর ১২টার দিকে থানাপয়েন্টে মানববন্ধন কর্মসুচি পালন    
করা হয়।
কলেজ শিক্ষার্থী সোহেল আহমদের সভাপতিত্বে এবং আল-মামুনের পরিচালনায়  ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচীতে বক্তব্য রাখেন, আখলাকুর রহমান, শুভ, আফজাল, আশরাফ উদ্দিন, রায়হান, ইমন, মামুন, তানবির, পারভিন সুলতানা, ইমা আক্তার, তন্বী বেগম, ওমর ফারুক ও ফরহাদ মিয়া প্রমুখ।

  • [১]