- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গেনাইজেশন ইউকে’র নির্বাচন

দিরাই প্রতিনিধি
যুক্তরাজ্যে বসবাসকারী দিরাই উপজেলাবাসীর সংগঠন দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গেনাইজেশন’র দ্বিবার্ষিক নির্বাচনে ছাতা প্রতীক নিয়ে সভাপতি পদে মিলিক মিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক পদে বিপ্লব সরদার ও কোষাধ্যক্ষ পদে বুলন মিয়াসহ তাদের পূর্ণ প্যানেল বিজয় লাভ করেছেন।
সোমবার লন্ডনের একটি সেন্টারে সরাসরি ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হয়েছেন।
নব-নির্বাচিত সাধারণ সম্পাদক বিপ্লব সরদার তাদেরকে বিজয়ী করার জন্য ভোটরাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন দিরাইবাসীর বৃহৎ এ সংগঠন এলাকার আর্থ সামাজিক উন্নয়ন ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে। আমরা দুটি প্যানেলে নির্বাচন করলেও আমরা সবাই একই পরিবারের লোক। সকলের সহযোগিতায় এ পরিষদ কাজ করে যাবে।

  • [১]