- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাই পৌরসভার বাজেট ঘোষণা

দিরাই প্রতিনিধি
দিরাই পৌরসভার ২০১৭-১৮ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষণা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় উপজেলা গণমিলনায়তনে সাড়ে ২৫ কোটি টাকার বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র মোশাররফ মিয়া। এরপর পৌরসভার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সরদার,
সাংগঠনিক সম্পাদক অ্যাড. অভিরাম তালুকদার, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র হাজী আহমদ মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসিবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, ডা. এমবি জামান, কাউন্সিলর মিয়াধন মিয়া, এবিএম মাসুম প্রদীপ, মফিজুর রহমান, সুব্রত চৌধুরী সিতু, পঙ্কজ পুরকায়স্থ অমর, বিশ্বজিৎ রায়, সুয়েল চৌধুরী, সবুজ মিয়া, সংরক্ষিত নারী কাউন্সিলর হেলেনা বেগম, খোসনামা বেগম, মাদবী দেবীসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

  • [১]