স্টাফ রিপোর্টার
দিরাই পৌরসভার ২০১৬-১৭ অর্থবছরে ১৮ কোটি ৪৯ লাখ ৩ হাজার ৪৫১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার পৌরসভা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মোশাররফ মিয়া।
বাজেটে রাজস্ব খাতে ১কোটি ৪৭ লাখ ৪০ হাজার টাকা ও উন্নয়ন খাতে ১৭ কোটি ১ লাখ ৬৩ হাজার ৪৫১টাকা আয় নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ উন্নয়ন খাতে বাজেট ধরা
হয়েছে, বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পে ৮ কোটি টাকা, পৌরভবন ৩ কোটি টাকা ও ড্রেনেজ উন্নয়নে ৩ কোটি ১৫ লাখ টাকা। শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ রয়েছে ১০ লাখ ৫০ হাজার টাকা।
মেয়র মোশাররফ মিয়ার সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত হিসাব রক্ষক আশীষ কুমার রায় ও ভারপ্রাপ্ত সচিব মলয় ভট্টাচার্য্যর যৌথ পরিচালনায় বাজেট আলোচনায় অংশগ্রহণ করেন, প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, কাউন্সিলর মিয়াধন মিয়া ইধন, এবিএম মাসুম প্রদীপ, নিবেশ রায়, মফিজুর রহমান তালুকদার জুয়েল, সোহল চৌধুরী, সবুজ মিয়া, পংকজ পুরকায়স্থ অমর, সুব্রত চৌধুরী শিতু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাধবী দে ও হেলেনা বেগম।