- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাই পৌর শহরে দুই লেন সড়কের কাজ শুরু

দিরাই সংবাদদাতা
দিরাই পৌর শহরের প্রাণকেন্দ্র থানা পয়েন্ট থেকে বাজার ব্রীজ পর্যন্ত প্রধান সড়কের দুই লেনে উন্নীত করার কাজ শুরু হয়েছে।
রবিবার বেলা ১১টায় দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায় বিশ্ব সড়কের কাজের উদ্বোধন করেন। এ সময় দিরাই পৌরসভার সকল কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
দিরাই পৌরসভার অধীনে সড়কের কাজের সম্ভাব্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ কোটি ২ লক্ষ ৭১ হাজার কোটি টাকা। এটির কার্যাদেশ পেয়েছে মেসার্স রায়হান এন্টারপ্রাইজ। প্রকল্পের আওতায় দিরাই শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তার বাসভবনের সামনে থেকে বাজার ব্রীজ পর্যন্ত সড়কা দুই লেনে উন্নীত করা হবে। সড়কের পাশে থাকবে ড্রেনেজ ব্যবস্থা।
দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায় বিশ্ব বলেন, নির্বাচনের পর পৌরসভার ছোটখাটো সকল সমস্যার পাশাপাশি বড় কাজগুলো করতে পারছি বলে ভাল লাগছে। এ প্রকল্পটি সম্পন্ন হলে পৌরবাসীসহ দিরাইয়ের আপামর জনতার জন্য বাজার ও অফিস আদালতে যাতাযাতে ভোগান্তি কমবে।
দিরাই পৌরসভার উপ—সহকারী প্রকৌশলী মলয় ভট্টাচার্য্য বলেন, সড়কের কাজ গুণগত মানে ও টেকসই করার জন্য রেডিমিক্স মেশিন ব্যবহার করা হচ্ছে। কাজটি খুব দ্রুতই শেষ হবে বলে আশা করছি।

  • [১]