দিরাই প্রতিনিধি
দিরাইয়ে প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। শানিবার প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের আহবায়ক সোয়েব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্ব সম্মতিক্রমে দৈনিক ইত্তেফাক ও সিলেটের ডাক প্রতিনিধি হাবিবুর রহমান তালুকদারকে সভাপতি এবং দৈনিক যুগান্তর, উত্তরপূর্ব ও সুনামগঞ্জ প্রতিদিন প্রতিনিধি জিয়াউর রহমান লিটনকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি দৈনিক আমাদেরসময় ও সিলেট সংলাপ প্রতিনিধি সোয়েব হাসান, দৈনিক বাংলাবাজার ও সিলেটবানী প্রতিনিধি সামছুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক মানবজমিন, শ্যামল সিলেট ও সুনামগঞ্জের খবর প্রতিনিধি আবু হানিফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দৈনিক ভোরেরকাগজ প্রতিনিধি শাহজাহান মাহমুদ হেলাল, সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ আব্দুল বাছির সরদার, কোষাধ্যক্ষ দৈনিক সিলেটের মানচিত্র প্রতিনিধি প্রশান্ত সাগর দাস, সদস্য দৈনিক নয়াদিগন্ত ও জালালাবাদ প্রতিনিধি ইমরান হোসাইন, দৈনিক সবুজ সিলেট, সুনামগঞ্জেরসময় প্রতিনিধি আবুল হোসাইন, দৈনিক আজকের সুনামগঞ্জ প্রতিনিধি জাকারিয়া হোসেন জোসেফ, দৈনিক সুনামগঞ্জের ডাক প্রতিনিধি মুজাহিদুল ইসলাম সরদার, দৈনিক হিজলকরচ প্রতিনিধি সৈদুর রহমান তালুকদার।