- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাই প্রেসক্লাব সম্পাদককে মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন

দিরাই প্রতিনিধি
দিরাইয়ে জলমহাল দখলকে কেন্দ্র করে মৎস্যজীবিদের সাথে বন্দুক যুদ্ধে তিন নিরীহ ব্যক্তির নিহত হওয়ার মামলায় প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটনকে জড়ানোর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার দুপুরে মানববন্ধন কর্মসূচি পালন করে দিরাই প্রেসক্লাব।
পৌর সদরের থানা পয়েন্টে প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরীর পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা      
কমান্ডার আতাউর রহমান, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র বিশ্বজিৎ রায়, দিরাই বাজার মহাজন সমিতির সভাপতি সিরাজ উদদৌলা তালুকদার, এপিপি অ্যাড. অভিরাম তালুকদার, মোহনাটিভি জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান কাজী, দৈনিক সিলেট বাণীর সার্কুলেশন ম্যানেজার খালেদ আহমদ, প্রেসক্লাবের সহ সভাপতি সামছুল আলম, সোয়েব হাসান, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মাহমুদ হেলাল, কোষাধ্যক্ষ প্রশান্ত সাগর দাস, যুগান্তর স্বজন সমাবেশ উপজেলা শাখার সভাপতি প্রভাষক রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কবি নজরুল ইসলাম রানা, কবি শাহরিয়ার হাসান, জীবনানন্দ সুত্রধর, আবুল হোসাইন, জাকারিয়া হোসেন জুসেফ প্রমুখ।

  • [১]