- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাই মহিলা কলেজে ক্রীড়া ও সংস্কৃতি প্রতিযোগিতা

দিরাই প্রতিনিধি
দিরাইয়ে সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজে সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল মিহির রঞ্জন দাস, দিরাই ডিগ্রী কলেজের অধ্যক্ষ অনুকুল চন্দ্র দেব, কলেজ পরিচালনা কমিটির সদস্য মজির উদ্দিন, ধনীর রঞ্জন রায়, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, প্রভাষক কামনাশীষ রায়, রমা রানী পাল, পিয়াস চন্দ্র তালুকদার, শতাব্দী দাস সুমী, শিপ্লূ তালুকদার, দেলোয়ার হোসেন, নয়ন দেবনাথ, মিঠু রঞ্জন সরকার, ইন্দিরা রানী দাস, আবু রায়হান মোহাম্মদ রাসেল, সাংবাদিক আবু হানিফ চৌধুরী, প্রশান্ত সাগর দাস প্রমুখ।

  • [১]