শাল্লা প্রতিনিধি
আপনাদের কষ্টার্জিত একমাত্র বোরো ফসল রক্ষার্থে সরকার বিশাল অংকের অর্থ হাওরাঞ্চলে বরাদ্দ দিয়েছে আর সেই টাকা দিয়ে আপনারা নিজেরাই নিজেদের বাঁধ তৈরি করছেন। সময়ের কাজ সময়েই করতে হয় অন্যথায় ক্ষতির আশঙ্কা থাকে। তাই সঠিক সময়ে বাঁধের কাজ শেষ করতে হবে বলে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকন উদ-দৌলা।
শনিবার বিকাল ৪ টায় শাল্লা অংশের উদগল হাওরের নিয়ামতপুর, জয়পুরের পিআইসি নং ৩৩ ও ৩৪
এবং দিরাই উপজেলার পিআইসি ৫০ ও ৫২ নং বাঁধের কাজ পরিদর্শনে এসে এই কথা বলেন রোকন উদ-দৌলা । এসময় এলাকার সর্বস্তরের মানুষের সঙ্গে হাওরাঞ্চলের সার্বিক উন্নয়নের বিষয়ে তিনি আলোচনা করেন ।
পরিদর্শনের সময় সঙ্গে ছিলেন অতিরিক্ত মহাপরিচালক (পূর্বাঞ্চল) বাপাউবো মোহাম্মদ আলী, প্রধান প্রকৌশলী (উত্তর পুর্বাঞ্চল) বাপাউবো নিজামুল হক ভুঁইয়া, তত্ত¡াবধায়ক প্রকৌশলী সিলেট পওর সার্কেল খুশী মোহন সরকার, জেলা বাপাউবো নির্বাহী প্রকৌশলী (২) শরিফুল ইসলাম, শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান আল আমিন চৌধুরী, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেন, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সফি উল্লাহ, মৎস্য অফিসার মামুনুর রহমান, সমবায় অফিসার আলমগীর কবির খান, উপ সহকারী প্রকৌশলী সমশের আলী মন্টু, চরনারচর ইউপি চেযারম্যান রতন কুমার তালুকদার, দিরাই উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি জগদীশ সামন্ত, উপজেলা প্রেসক্লাব সভাপতি পি সি দাশ পীযূষ , শিক্ষক অসিত বরণ চৌধুরী প্রমুখ ।