- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাই শাল্লায় সুরঞ্জিতের ভরাডুবি কর্মী-সমর্থকদের তোপের মুখে উপজেলা নেতারা

আবু হানিফ চৌধুরী, দিরাই
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে দিরাই-শাল্লা দুই উপজেলায় ভরাডুবি হয়েছে এলাকার সাংসদ আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্তের। দিরাই ও শাল্লা উপজেলায় দুটি ওয়ার্ডেই আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এনামুল কবির ইমন বিদ্রোহী প্রার্থী জেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুটের কাছে এবং স্থানীয় আওয়ামীলীগ ঘোষিত প্যানেলের ৮নং ওয়ার্ড (দিরাই উপজেলা) সদস্য প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আড. সোহেল আহমদ বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামীলীগ নেতা নাজমুল হকের কাছে, ৯নং ওয়ার্ড (শাল্লা উপজেলা) সদস্য প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক        
সম্পাদক আবুল লেইছ চৌধুরী বিদ্রোহী প্রার্থী জেলা বঙ্গবন্ধু যুব পরিষদের সভাপতি কারাবন্দি নেতা আবু আবদুল্লা চৌধুরী মাসুদের কাছে ও সংরক্ষিত আসনের প্রার্থী দিরাই উপজেলা আওয়ামী মহিলালীগের আহবায়ক রাজ রানী চক্রবর্তী জেলা মহিলালীগ নেত্রী ফারহানা ইয়াসমিন সীমা’র কাছে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। এনিয়ে তৃণমূল নেতাকর্মীদের তুপের মুখে রয়েছেন উপজেলা আওয়ামীলীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। তবে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ বলছেন জেলা আওয়ামীলীগের পদবীধারী নেতাদের প্রত্যক্ষ চাপে আর কালো টাকার কারণে এলাকার জনপ্রতিনিধিরা দিশেহারা হয়ে বিদ্রোহী প্রার্থীকে ভোট দিয়েছেন। কিন্তু তৃণমূল নেতাকর্মীরা বলছেন দেশের কোথাও চেয়াম্যান ছাড়া দলীয়ভাবে কোন প্রার্থী দেয়া হয়নি, কিন্তু দিরাই-শাল্লায় উপজেলা আওয়ামীলীগের কতিপয় নেতা বর্ষীয়াণ রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তকে ভুল বুঝিয়ে দুই ওয়ার্ডে দুজনকে সদস্য, একজনকে সংরক্ষিত আসনে দলীয় প্রার্থী ঘোষণা করে দলে বিশৃংখলা সৃষ্টি করেন, এবং ব্যাক্তি বিশেষের অনৈতিক ফায়দা হাসিলের লক্ষ্যে বিতর্কিত এক ব্যাক্তিকে নিয়ে প্যানেল করায় পুরো প্যানেলের ভরাডুবি হয়েছে।

  • [১]