- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাই সরকারি ডিগ্রি কলেজে ছাত্রলীগের নবীন বরণ

দিরাই প্রতিনিধি
দিরাই সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১টায় কলেজ প্রাঙ্গণে কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সজিবনুরের সভাপতিত্বে এবং মো. ইমন হাসান ও মো. রায়হান হোসেন’র সঞ্চালনায় অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ ড. জয়া সেনগুপ্ত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট সোহেল আহমেদ, সিরাজ উদ দৌলা তালুকদার, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, মেয়র বিশ্বজিত রায়, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রিপা সিনহা।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহজাহান সরদার, জিয়াউর রহমান লিটন, পৌর যুবলীগ ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আহমেদ, সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, করিমপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি ইকবাল সরদার, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোয়েল আহমদ চৌধুরী, রাজিব রায় প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন দিশান আহমেদ। এসময় দিরাই ডিগ্রি কলেজ নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন অতিথিবৃন্দ। শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

  • [১]