- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাই স্বাস্থ্য কমপ্লেক্সসহ দেশের ১৩টি হাসপাতাল পেল ১৪টি অ্যাম্বুলেন্স

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ দেশের ১৩টি হাসপাতালে ১৪টি অ্যাম্বুলেন্স দিয়েছে সরকার। সোমবার সচিবালয়ে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম হাসপাতাল কর্তৃপক্ষের হাতে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন।
অন্য হাসপাতালগুলো হলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে দুটি এবং নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মানসিক স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতাল, নওগাঁর মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চট্টগ্রামের হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্স, পিরোজপুর হাসসপাতাল, মৌলভীবাজার সদর হাসপাতাল, সিলেটের কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বেইলি রোড অফিসার্স ক্লাব স্বাস্থ্য হাসপাতাল, ভোলা সদর হাসপাতাল, যশোর চৌগাছা হাসপাতাল।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। যাতে একজন মানুষও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়। তিনি চিকিৎসকদের নিষ্ঠার সঙ্গে জনগণকে সাস্থ্যসেবা দেওয়ার আহ্বান জানান।
এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।

  • [১]