- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিল্লীর সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রতিবাদ

জেলা সদর
স্টাফ রিপোর্টার
ইমাম-মোয়াজ্জিন পরিষদের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় আলফাত স্কয়ারে ভারতের সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে এই সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
পরিষদের সভাপতি মাও. শায়খ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাও. দিলওয়ার হোসাইনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আযাদ দ্বীনি এদারায়ে তালীম বাংলাদেশ’র
মহাসচিব, দারুল উলূম মাদানিয়া সুনামগঞ্জ’র মুহতামিম শায়খ মাও. আব্দুল বছীর।
প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন, খালেকাবাদ মসজিদের ইমাম ও খতীব হাফিজ আতাউর রহমান লস্কর, হাসননগর মাদ্রাসার মুহতামিম মাও. শায়খ সাজিদুর রহমান, তেঘরিয়া মাদ্রাসা শিক্ষাসচিব মাও. নূরুল মুত্তাকিন, পীর মহল্লা মসজিদের ইমাম ও খতীব মুফতি আব্দুল হক, পূর্ববাজার মসজিদের ইমাম মাও. আবু সাঈদ, পুলিশ লাইন মসজিদের ইমাম ও খতীব মাও. নুরুজ্জামান আলমগীর, হাজীপাড়া মসজিদের ইমাম ও খতীব মাও. রফিক আহমদ, সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ ত্বাহা হোসাইন, গাজীর দরগা মসজিদের ইমাম ও খতীব মাও. সাঈদুর রহমান প্রমূখ।
প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্টেন্ডে গিয়ে মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।

জগন্নাথপুর
জগন্নাথপুর অফিস
ভারতের দিল্লিতে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে জগন্নাথপুর পৌরশহরের হাসপাতাল পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৫ টায় সর্বস্তরের মুসলিম জনতার ব্যানারে আয়োজিত মানববন্ধনে হবিবপুর এমদাদিয়া মাদরাসা ও মদিনাতুল উলূম মাদসারার শিক্ষক, শিক্ষার্থীরা অংশ নেয়।
মানববন্ধন পূর্ব প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন হবিবপুর এমদাদিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মুমিন জাহানপুরী।
মাওলানা সাইদ আহমদের পরিচালনায় এতে বক্তব্য দেন মাওলানা আতাউর রহমান, হাফিজ এমদাদ উল্লাহ, মাওলানা ফজলুর রহমান, মাওলানা সামছুল ইসলাম, মাওলানা নুরুল হক, শাহিনুর রহমান, ছাত্রনেতা জাহেদ আহমদ, আনিছুর রহমান প্রমুখ।
গোবিন্দগঞ্জ
ছাতক প্রতিনিধি
ভারতের দিল্লিতে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে ছাতকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিেিকল উপজেলার গোবিন্দগঞ্জে আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া ছাতক (উত্তর) শাখার যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বিক্ষোভকারীরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করেন।
আনজুমানে আল ইসলাহ ছাতক উপজেলা (উত্তর) শাখার সভাপতি মাওলানা এম এ মতিনের সভাপতিত্বে ও উপজেলা (উত্তর) তালামীযের সহ-সাধারণ সম্পাদক এইচ এম আব্দুল বাছিতের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রিয় তালামীযের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ রফিকুল ইসলাম তালুকদার, সুনামগঞ্জ জেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তাজুল, সুনামগঞ্জ জেলা তালামীযের সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ মিনার, গোবিন্দগঞ্জ কলেজ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আবুল ফজল ত্বোহা, জেলা তালামীযের অফিস সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন, সহ-অফিস সম্পাদক ইসলাম উদ্দিন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, তালামীয সুনামগঞ্জ সদর উপজেলা সভাপতি মতিউর রহমান, সিলেট সদর পশ্চিম উপজেলা সভাপতি রইছ উদ্দিন, ছাতক পৌর সভাপতি জাহিদ হাসান লিটন, ছাতক উপজেলা (উত্তর) তালামীযের সভাপতি আলী আহমদ নাঈম, সাধারণ সম্পাদক আব্দুল মুহিব, আল ইসলাহ ছাতক (উত্তর) শাখার সহ-সভাপতি মাওলানা নজমুল হক নসিব, সাধারণ সম্পাদক মাওলানা কবির আহমদ লতিফি, সাংগঠনিক সম্পাদক মাওলানা রেজাউল করীম, প্রচার সম্পাদক মাওলানা হাবিবুর রহমান বাবলু, তালামীয গোবিন্দগঞ্জ কলেজ শাখার সভাপতি আলী আসগর, সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ, সুনামগঞ্জ জেলা কাজি সমিতির সাধারণ সম্পাদক কাজী মাওলানা আব্দুস সামাদ, সাবেক তালামীয নেতা মাওলানা অনোয়ার হোসেন জালালী, ছাতক উপজেলা তালামীযের সাবেক সভাপতি কাজি রেজাউল করিম রেজা, রাধানগর দাখিল মাদরাসার শিক্ষক মাস্টার তারেক আহমদ, জসিম উদ্দিন, বিল্লাল আহমদ নয়ন, সুফিনগর দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা নজরুল ইসলাম, ধারণ নতূনবাজার দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল মুমিন, মাওলানা শাহিন আলম, আল ইসলাহ নেতা হাফেজ আশিক উদ্দিন প্রমুখ।
এর আগে গোবিন্দগঞ্জ কলেজ জামে মসজিদ এলাকা থেকে বের হয়ে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় ট্রাফিক পয়েন্ট এলাকায় সমাবেশে মিলিত হয়। সভায় শেষে বিক্ষাভকারীরা মোদির কুশপুত্তলিকা দাহ করে আন্তর্জাতিক আদালতে নরেন্দ্র মোদির দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

  • [১]