- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

‘দি অপটিমিস্টস’র শিক্ষাবৃত্তি প্রদান

স্টাফ রিপোর্টার
স্বেচ্ছাসেবী সংগঠন ‘দি অপটিমিস্টস’র উদ্যোগে মঙ্গলবার সুনামগঞ্জ জেলার অস্বচ্ছল পরিবারের ৩৯জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। তাদের প্রত্যেকে চার হাজার ৪০০টাকার চেক প্রদান করা হয়। এই শিক্ষার্থীরা বছরে দুইবার এই বৃত্তি পেয়ে থাকে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) আইনুর আক্তার পান্না। সংগঠনের জেলা পরিচালক মো. গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের পরিচালক শিক্ষাবিদ পরিমল কান্তি দে। শুভেচ্চাছ বক্তব্য রাখেন নের অতিরিক্ত জেলা পরিচারক আমিনুল ইসলাম। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়কারী সাংবাদিক খলিল রহমান,   পরিচালক মো. জাকারিয়া জামান, সংগঠনের স্বেচ্ছাসেবী মো. রাজু আহমেদ, মো. আশরাফুজ্জামান বাবলু, প্রদীপ কুমার পাল, সৈয়দ জহিরুল ইসলাম, রাজিয়া সুলতানা, পলিন বেগম।
স্বাগত বক্তব্যে শিক্ষাবিদ পরিমল কান্তি দে জানান, আমেরিকায় বসবাসরত বাংলাদেশীদের অর্থ সহায়তায় ২০০০ সাল থেকে বাংলাদেশে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে। বর্তমানে দেশের ৫৩টি জেলায় এর কার্যক্রম আছে। সুনামগঞ্জে ২০১৫ সালে ষষ্ঠ শ্রেণির ২৫জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদানের মধ্য দিয়ে সংগঠনের কার্যক্রম শুরু হয়। এই শিক্ষার্থীরা প্রতি বছর আট হাজার ৮০০টাকা করে বৃত্তি পাচ্ছে। তাদের উচ্চশিক্ষা পর্যন্ত এই বৃত্তি দেওয়া হবে। এ বছর আরও ১৫জন শিক্ষার্থীকে বৃত্তির জন্য মনোনীত করা হয়েছে। এদের মধ্যে একজন পাবেন উচ্চশিক্ষায় বিশেষ বৃত্তি। প্রতি বছর শিক্ষার্থী সংখ্যা বাড়বে। এই সংগঠনের সদস্যরা সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে কাজ করেন।
প্রধান অতিথির বক্তব্যে আইনুর আক্তার পান্না বলেন, এই শিক্ষার্থীরাই আমাদের দেশের ভবিষ্যত। তাদের শিক্ষা-দীক্ষায় আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তাদের লেখাপড়া চালিয়ে যেতে এই বৃত্তি বিশেষ সহযোগিতা দেবে। তিনি শিশুদের প্রতি সব সময় খেয়াল রাখতে অভিভাবকদের আহবান জানান।
বৃত্তিপ্রদান প্রদান অনুষ্ঠান আয়োজনে সহযোগিতায় করায় সংগঠনের পক্ষ থেকে সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামকে ধন্যবাদ ও কতৃজ্ঞতা জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]