- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দীনেশ চন্দ্র তালুকদার অসুস্থ

স্টাফ রিপোর্টার
তাহিরপুর উপজেলার পৈন্ডুপ গ্রামের বাসিন্দা দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বর্তমান উপদেষ্টা দীনেশ চন্দ্র তালুকদার গুরুতর অসুস্থ। তিনি দীর্ঘদিন ধরে কিডনী ও হৃদরোগে ভোগছেন। শনিবার রাতে হঠাৎ করে সুনামগঞ্জ শহরের বাসায় অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথমে তাঁকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পরে সিলেটের রয়েল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি রয়েল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। রবিবার বিকালে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন বড় ছেলে দীপক তালুকদার। তাঁর সুস্থতা কামনায় সবার আশির্বাদ ও দোয়া চেয়েছেন পরিবারবর্গ।

  • [১]