- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দীনেশ তালুকদার আর নেই

স্টাফ রিপোর্টার
তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের পৈন্ডুপ গ্রামের বাসিন্দা প্রাক্তন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দীজেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও সুনামগঞ্জ সংস্কৃত কলেজ পরিচালনা কমিটির প্রাক্তন সভাপতি দীনেশ চন্দ্র তালুকদার (৬৮) আর নেই।
রবিবার ভোর রাতে সুনামগঞ্জ শহরের বাঁধনপাড়ার নিজ বাসায় ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ ও কিডনী রোগে ভোগছিলেন। রবিবার বিকালে গ্রামের বাড়ি পৈন্ডুপে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।  
দীনেশ চন্দ্র তালুকদারের মৃত্যুতে শোক সমতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মতিউর রহমান, সুনামগঞ্জ ১ আসনের এমপি মোয়াজ্জেম হোসের রতন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এফবিসিসিআইয়ের পরিচালক জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নূরুল হুদা মুকুট, সুনামগঞ্জ সংস্কৃত কলেজের অধ্যক্ষ গৌরাঙ্গ রঞ্জন চক্রবর্তী, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. বিশ্বজিৎ চক্রবর্তী, সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল, চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি মোজাম্মেল হক, সহ সভাপতি সজীব রঞ্জন দাশ, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, খন্দকার মঞ্জুর আহমদ, জেলা যুবলীগের সদস্য নূরুল ইসলাম বজলু, সবুজ কান্তি দাস, অ্যাড. আজাদুল ইসলাম রতন, অ্যাড. রওনক আহমদ, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সৈয়দ তাহের আলম মনসুর, সাধারণ সম্পাদক লতিফুর রহমান রাজু, বাংলাদেশ মাইনোরিটি ওয়াচ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি কাজল চন্দ্র দেব, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান, সহ সভাপতি আলী মতর্ুূজা,সাধারণ সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক রমেন্দ্র রানায়ন বৈশাখ, কৃষি ও সমাবায় সম্পাদক খেলু মিয়া, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন ও তারা মিয়া, আওয়ামী লীগ নেতা অনুমপ রায়, হাফিক উদ্দিন, রঞ্জু মুখার্জি, সদর ইউপির চেয়ারম্যান বুরহান উদ্দিন, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ।

  • [১]