- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দীর্ঘ দুই বছর পর বড়ছড়া দিয়ে চুনাপাথর আমদানী শুরু

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
দীর্ঘ দুই বছর পর সুনামগঞ্জ জেলার বৃহৎ স্থল শুল্ক স্টেশন বড়ছড়া দিয়ে চুনাপাথর আমদানী শুরু হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টা ৫০ মিনিটের সময় চুনাপাথর আমদানী কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপের নেতৃবৃন্দ, বড়ছড়া কাস্টম কর্মকর্তা ও টেকেরঘাট বিওপির বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভারতের রিতা মাসার ও কেকে জরুয়া প্রথম দিনে ৩ ট্রাকে ৩৬ মে. টন চুনাপাথর বাংলাদেশে রপ্তানী করেন। বাংলাদেশের পক্ষে চুনাপাথর আমদানীকারক রেহান এন্টারপ্রাইজ এর সত্বাধীকারী হাজী মুজিবুর রহমান ৩৬ মেট্রিক টন চুনাপাথর গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান, রিয়াজ উদ্দিন খন্দকার, কাস্টমস কর্মকর্তা সুদীপ্ত দাস, টেকেরঘাট বিজিবি কোম্পানী কমান্ডার, চুনাপাথর আমদানীকারক স্বপন কুমার দাস, আবুল খায়ের প্রমুখ।

  • [১]