- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দীর্ঘ মেয়াদী করদাতার পুরস্কার পেলেন ছাতকের ব্যবসায়ী ডাঃ আলাউদ্দিন

ছাতক প্রতিনিধি
ছাতকের বিশিষ্ট ব্যবসায়ী ডাঃ আলাউদ্দিন সুনামগঞ্জ জেলার দীর্ঘ মেয়াদী করদাতার পুরস্কার গ্রহন করেছেন। বৃহস্পতিবার দুপুরে কর অঞ্চল সিলেটের অধিক্ষেত্রাধীন সুনামগঞ্জ জেলার সার্কেল-১৮ এর কার্যালয়ে অতিরিক্ত সহকারী কর কমিশনার সালেহ আহমদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তিনি দীর্ঘ মেয়াদী করদাতার ক্রেষ্ট ও সনদ গ্রহন করেন। বিশিষ্ট আমদানীকারক ও সিএনএফ এজন্ট ডাঃ আলাউদ্দিন ছাতক শহরের কোর্ট রোড এলাকার মৃত হাজী মফিজ আলীর পুত্র। দীর্ঘ সময় আয়কর প্রদানকারী করদাতাদের পুরস্কার প্রদান নীতিমালা ২০০৮ এর বিধিমালা অনুযায়ী মোঃ আলাউদ্দিনকে ২০১৯-২০২০ কর বর্ষে দীর্ঘ সময় আয়কর প্রদানকারী ক্যাটাগরিতে সুনামগঞ্জ জেলার সেরা করদাতা ডাঃ আলাউদ্দিনকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়। সম্মাননা কেষ্ট প্রদান অনুষ্ঠানে অন্যাদের মধ্যে জেলার সবেৃাচ্চ করদাতা ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, ছাতক সার্কেল-২০ এর অতিরিক্ত সহকারী কর কমিশনার মোঃ ফখরুজ্জামান, সুনামগঞ্জ জেলা কর আইনজীবী সমিতির সভাপতি সালেহ আহমদ, সাধারন সম্পাদক একেএম মহিম সহ শ্রেষ্ট করদাতাগন উপস্থিত ছিলেন।

  • [১]