- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

সদর উপজেলার সুরমা ইউনিয়নে প্রত্যন্ত গ্রামে ৩ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ঔষধপত্র বিতরণ করা হয়েছে। পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র সমৃদ্ধি কর্মসূচীর উদ্যোগে ও পিকেএসএফ এর অর্থায়নে সদর উপজেলার বালিকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার দিনব্যাপি এলাকার হতদরিদ্র ৩ শতাধিক শিশু, মহিলা, ও পুরুষদের হার্ট,চর্ম, যৌন, নাক, কান,গলা ও ডায়াবেটিস রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা  পরীক্ষা নিরীক্ষা করে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ঔষধপত্র দেয়া হয়।
কার্যক্রমের সার্বিক সমন্বয় করেন পদক্ষেপ সমৃদ্ধি কর্মসূচীর কো-অর্ডিনেটর মো. মজিবুল হক।
দিন ব্যাপী রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন,   
মা ও শিশু কল্যাণ কেন্দ্র এর সহকারী পরিচালক ডা. মো. মফিজুল ইসলাম, সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবুল কালাম, ডা. মো. আক্তারুজ্জামান আকন্দ।
চিকিৎসা সেবায় সহায়তা করেন, স্বাস্থ্য সহকারী সুলতান মাহমুদ।
ঔষধ বিতরণ কার্যক্রমের দায়িত্বে ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার মো. আশরাফুল ইসলাম, এমআইএস অফিসার মো. মনিরুজ্জামান,ও এলাকার সেচ্ছাসেবক জুয়েল আহম্মেদ। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]