- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দুই ইউনিয়নের বাইপাস সড়কের বেহাল অবস্থা

আকরাম উদ্দিন
তিন দফা বন্যায় সদর উপজেলার মোল্লাপাড়া এবং কুরবাননগর ইউনিয়নের অন্তর্ভূক্ত দেড় কিলোমিটার বাইপাস সড়কের বেহাল অবস্থা হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কের উন্নয়ন কাজ না হওয়ায় মানুষ ও যান চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে। এই বাইপাস সড়কের দ্রæত সংস্কারের দাবি স্থানীয় বাসিন্দাদের।
স্থানীয় বাসিন্দা মো. সামছুউদ্দিন বলেন, বাইপাস সড়কটি দুই ইউনিয়নের অন্তর্ভূক্ত হওয়ায় দীর্ঘদিন ধরে সংস্কার কাজ হচ্ছে না। এই কারণে বুড়িস্থল, ধনপুর, খাইড়ঘাট, কলাকান্দা, লালারচর, আলমপুর, নুরপুর, কান্দিগাঁও, নোয়াগাঁওসহ অন্যান্য গ্রামের মানুষ এই বাইপাস সড়কটি ব্যবহার করতে পারছেন না। তাই সড়কটির টেকসই উন্নয়নের দাবি আমাদের।
সুনামগঞ্জ-বেতগঞ্জ যাতায়াতের মেইন সড়ক থেকে শুরু হওয়া বাইপাস সড়কটি বুড়িস্থল গ্রামের মাজার এলাকা থেকে কলাকান্দা গ্রামের পাশে গিয়ে ভাঙাচোড়া সড়কের শেষ হয়েছে। কিন্তু এই সড়কটি আলমপুর গ্রামে গিয়ে মেইন সড়কে যুক্ত হয়েছে। এই সড়কের আরসিসি ঢালাই ও সিসি বøক ভেঙে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে বৃষ্টির পানি জমে কাদার সৃষ্টি হয়েছে। এই কারণে সড়কে যান চলাচল করতে পারছেন না। সড়কে মানুষ চলাচলেও ঝুঁকি বেড়েছে।
বুড়িস্থল গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান বলেন, এই বাইপাস সড়কের উন্নয়ন হয়েছিল প্রায় ১২ বছর আগে। ভাঙাচোড়া সড়কের কিছু অংশ নির্মাণ হয় আরসিসি ঢাইয়ে এবং কিছু অংশ নির্মাণ হয় সিসি বøকে। বাইপাস সড়ক দিয়ে বিভিন্ন স্থানের যানবাহন চলাচল করায় সড়কটি ভেঙে যায়। এখন যানবাহন চলাচল বন্ধ এবং মানুষ চলাচলেও ঝুঁকি বেড়েছে। সড়কটি দ্রæত সংস্কার প্রয়োজন। একই কথা জানান, ধনপুর গ্রামের বাসিন্দা সিনবাদ মিয়া এবং খাইড়ঘাট গ্রামের বাসিন্দা প্রানেশ দাস।
নুরপুর গ্রামের সেলিম আহমদ, কলাকান্দা গ্রামের বাসিন্দা মানিক পাল বলেন, এই বাইপাস সড়ক দিয়ে বেতগঞ্জ ও আমবাড়ি পর্যন্ত চলাচল করা অতি সহজ। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কের সংস্কার নেই। এবারের তিন দফা বন্যায় একেবারে বিন্যাস হয়েছে সড়কের।
লালারচর গ্রামের অনিল পাল বলেন, এই বাইপাস সড়কে ভালমানের কাজ হয় না। ঠিকাদার মনগড়াভাবে কাজ করে চলে যান। পরে বৃষ্টির পানিতে ধুয়েমুছে যায় সড়কের ঢালাই। সড়কের দ্রæত উন্নয়ন জরুরি প্রয়োজন।
কুরবাননগর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মো. আবুল বরকত বলেন, আসলে এই বাইপাস সড়কটি মানুষ ও গাড়ি চলাচলে খুবই গুরুত্বপূর্ণ। সহজ যোগাযোগ মাধ্যম এই বাইপাস সড়ক। সংস্কারের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

  • [১]