দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দুইজন বীর মুক্তিযোদ্ধা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)।
উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উস্তাঙ্গেরগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা আমির উদ্দিন গত বুধবার রাত ৮টায় এবং একই ইউনিয়নের ঘিলাতলী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বিকাল সাড়ে ৩টায় মৃত্যুবরণ করেন।
বৃহস্পতিবার সকাল ১০টায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান কে ঘিলাতলী গ্রামে ও উস্তাঙ্গেরগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা আমির উদ্দিন কে সিলেট শাহপরান থানা এলাকায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
দুই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে দোয়ারাবাজার প্রেসক্লাবের নেতৃবৃন্দ গভীরভাবে শোক পপ্রকাশ করেছেন। প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, আমরা দুই বীর মুক্তিযোদ্ধার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।