স্টাফ রিপোর্টার
গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি মহাবিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীর বর্ণিল অনুষ্ঠান সফল করতে ছিল নানা আয়োজন। মাসখানেক ধরেই ছিল প্রচারণা। গত কয়েক দিন ধরেই নানা মাধ্যমে প্রচারণা ছিল অনুষ্ঠানে তিন মন্ত্রী উপস্থিত থাকবেন। প্রধান অতিথি শিক্ষামন্ত্রী দীপু মনি, বিশেষ অতিথি পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান ও পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।
দুপুর ১২টার দিকে মঞ্চের উপস্থাপক জানালেন, পররাষ্ট্রমন্ত্রী অসুস্থ্য থাকায় আসতে পারছেন না। একটু পরে জানানো হলে পরিকল্পনা মন্ত্রীও আসছেন না। তিনি অসুস্থ্য হয়ে যাওয়ায় ঢাকায় ফিরছেন।
দুই মন্ত্রীর না আসার সংবাদ প্রচার হওয়ায় অনুষ্ঠানে উপস্থিত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে কিছু সময় এ নিয়ে আলোচনা ছিল। অনেকে বলেছেন, অনুষ্ঠানে এ কারণে কিছুটা ছন্দপতন হয়েছে। বিকালে শিক্ষামন্ত্রী দীপু মনির আগমনে প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।