জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই রেস্টুরেন্টকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলামের নেতৃত্বে পৌর শহরের জগন্নাথপুর বাজারে এই অভিযান করা হয়।
অভিযাকালে অপরিস্কার পরিবেশে খাদ্য তৈরি ও মূল্য তালিকা না থাকায় পাঁচ তারা রেস্টুরেন্টকে ৩ হাজার এবং মিতালী রেস্টুরেন্ট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।