- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ মাথার পচন রোধ করতেই হবে

দুই জন শিক্ষক সম্পর্কে গতকাল দৈনিক সুনামগঞ্জের খবরে দুইটি নেতিবাচক সংবাদ প্রকাশ হয়েছে। একটি শহরেরই পুরাতন শিক্ষা প্রতিষ্ঠান ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগকারী তারই অধীনস্থ সহকর্মী ১২ সহকারি শিক্ষক। অভিযোগকারীগণ প্রধান শিক্ষকের বিরুদ্ধে পীড়ন, আইন অমান্যকরণ, দায়িত্ব পালনে অবহেলা ও আর্থিক অনিয়মের অনেকগুলো অভিযোগ উত্থাপন করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট বিচারপ্রার্থী হয়েছেন। অন্য খবরটি জামালগঞ্জ আলহাজ্ব ঝুনু মিয়া উচ্চ বিদ্যালয়ের জনৈক শিক্ষক মোস্তফা রকিব ভূইয়ার বিরুদ্ধে। বিদ্যালয়ের এক ছাত্রীর সাথে হয়রানি ও উত্যক্তপনার অভিযোগ তার বিরুদ্ধে। শিক্ষকের অশালীন ও অশিষ্ট আচরণের প্রতিবাদ করলে নির্যাতনের শিকার হয় ছাত্রীর অভিভাবক। জামালগঞ্জের এই শিক্ষকের অনৈতিক আচরণের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ আলোড়ন তুলেছে। ইতোমধ্যে তাকে পুলিশি হেফাজতে নেয়া এবং ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দ- দেয়ার খবর পাওয়া গেছে। খবর দুইটি একটি সুস্থ সমাজের অব্যাহত ও নির্বিঘœ অগ্রগতির জন্য ভয়াবহ প্রতিবন্ধকতাস্বরূপ। শিক্ষকদের জাতি গড়ার কারিগর এবং জাতির মেরুদ- হিসাবে আখ্যায়িত করা হয়ে থাকে। এই শিক্ষকরা যখন নিজেরাই নানা রকমের অনৈতিকতায় জড়িয়ে পড়েন তখন জাতি গঠনে তার ভূমিকাটি কোন পাতালে নেমে যায় তা বুঝতে কারও অসুবিধা হয় না। রক্ষা কিংবা সান্ত¦না হলো এইটুকু যে, শিক্ষকতা পেশার সিংহভাগ ব্যক্তিই এখনও ন্যুনতম নীতিবোধ ও কর্তব্যবোধের জায়গাটিকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছেন। এক দুই জনের যেসব অপতৎপরতার খবর বেরিয়ে আসে সেগুলোকে আপাতত আমরা নিতান্তই ব্যতিক্রম হিসেবে বিবেচনা করতে চাই।
বলা হচ্ছে ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাত্রীদের স্কুল ড্রেস একটি নির্দিষ্ট টেইলারিং দোকান থেকে বানাতে বাধ্য করছেন। তিনি নাকি ওই টেইলারিং দোকান থেকে কমিশন পেয়ে থাকেন। তিনি নাকি স্কুলের অবকাঠামো ও শিক্ষা কার্যক্রম উন্নয়নের নামে আসা সরকারি বরাদ্দের বড় অংক আত্মসাত করেন। তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো প্রমাণিত নয়। দায়িত্বশীল কর্তৃপক্ষ কর্তৃক তদন্তস্বাপেক্ষে সত্য হলেই কেবল তাকে দোষী বলা সংগত হবে। কিন্তু আমাদের প্রশ্ন হলো একযোগে তার সকল সহকর্মী কেন এরকম ভয়াবহ অভিযোগ উত্থাপন করলেন? ওই বিদ্যালয়ে কি কোন অভ্যন্তরীণ কোন্দল রয়েছে? জানা দরকার আমাদের। কারণ কোন্দল একটি প্রতিষ্ঠানকে ভিতর থেকে ধ্বংস করে দেয়। তাই অভিযোগগুলোর দ্রুত তদন্ত আবশ্যক। প্রধান শিক্ষক সত্যিকার অর্থে দোষী হলে তার বিরুদ্ধে যথাযোগ্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ যেমন আমাদের কাম্য তেমনি অভিযোগের কোন ধরনের সত্যতা পাওয়া না গেলে অহেতুক অভিযোগ উত্থাপনের সাথে জড়িতদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেয়া উচিৎ। জামালগঞ্জের অশালীন শিক্ষক মোস্তফা রকীব যেহেতু ভ্রাম্যমান আদালতে দ-প্রাপ্ত হয়েছেন সেহেতু তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য। এ ধরনের নৈতিকতাহীন শিক্ষক যেকোন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কলংক। এরকম নি¤œরূচির এক শিক্ষককে কোন ধরনের আশ্রয়-প্রশ্রয় না দিয়ে ব্যবস্থাপনা কমিটির অবিলম্বে তাকে বিদ্যালয় থেকে বরখাস্থ করা উচিৎ বলে আমরা মনে করি।
আমাদের সমাজের অনেকগুলো জায়গায় পচন ধরেছে। কিন্তু মাথার পচন সবচাইতে ভয়াবহ হয়। শিক্ষক সমাজের পচন মানে হলো জাতির মাথায় পচন ধরার শামিল। একে রুখতে হবে। রুখতে হবে সম্মিলিত সামাজিক দায়বোধ দ্বারা। প্রতিহিংসা  কিংবা কাউকে ফাঁদে ফেলে সুবিধা নেয়ার জন্য নয় বরং শিক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে সকলের এইসব অপতৎপরতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা আবশ্যক।

  • [১]