- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দুই সপ্তাহে ব্যবসায়ী আনন্দ হত্যার রহস্য উদঘাটন হয়নি

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌরশহরে স্টুডিও মালিক আনন্দ সরকার (২৩) হত্যাকা-ের দুই সপ্তাহ অতিবাহিত হলেও পুলিশ হত্যার রহস্য উদ্ঘাটন কিংবা কাউকে গ্রেপ্তার করতে পারেনি। আলোচিত এই হত্যাকা-ের ঘটনাটি উপজেলাবাসীকে নাড়িয়ে দিয়েছে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গত ৫ ডিসেম্বর জগন্নাথপুর উপজেলা পরিষদের পাশে পৌরশহরের কমিউনিটি সেন্টার এলাকার আনন্দ ডিজিটাল স্টুডিওর মালিক আনন্দ সরকারের জবাইকৃত মরদেহ পুলিশ তার দোকানঘর থেকে উদ্ধার করে। আনন্দকে জবাই করে হত্যার
পর দোকানঘর তালাবদ্ধ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এ বিষয়ে জানতে মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) নব গোপাল দাসের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
তবে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানিয়েছেন ব্যবসায়ী হত্যাকা-ের কারণ এখনও জানা যায়নি। তবে তদন্ত চলছে। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।

  • [১]