- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দুগ্ধদায়ী হেলথ ক্যাম্পেইন

স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দুগ্ধদায়ী সহায়তা তহবিল কর্মসূচি আওতায় হেল্থ ক্যাম্পেইনের উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা বিষয়ক কর্মকতা মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবেরা আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, ডা.আবুল কালাম আজাদ, জাতীয় মহিলা সংস্থার  
সভাপতি ফৌজি আরা শাম্মী। অনুষ্ঠান উপস্থাপনা করেন ওয়ান স্টপ ক্রাইসিস সেলের প্রোগ্রাম অফিসার সৈয়দা শাহনাজ মঞ্জুর।
আলোচনা সভা শেষে মিলনায়তনের ভেতরে ৪টি স্বাস্থ্যসেবার স্টল পরিদর্শন করেন অতিথিরা। এসময় মা ও শিশুকে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. মনিরুজ্জামান, ডা. আবুল কালাম আজাদ, ডা. আরাফাতুল ইসলাম, ডা. সাইদুর রহমান। দিনব্যাপী স্বাস্থ্য সেবা ক্যাম্পেইনে জেলার বিভিন্ন স্থানের সাড়ে ৭ শত মা ও শিশুকে বিনামূল্যে পরামর্শপত্র প্রদান করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবেরা আক্তার বলেন, ‘একজন মা যদি সুস্থ থাকেন, তাহলে তার সন্তানও সুস্থ থাকবে। কারণ একজন মা যখন তার সন্তানকে জন্ম দেন, তখন তিনিই বুঝেন তার সন্তানের বরণপোষণে কতটুকু যতœবান হতে হবে।’ মা ও সন্তানদের সঠিক সময়ে স্বাস্থ্যসেবা দানের আহ্বান জানান তিনি।

  • [১]