- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দুর্গত এলাকা ঘোষণার দাবিতে সিলেট বাসদ’র মানববন্ধন

অবিলম্বে সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণা করা, হাওরে তলিয়ে যাওয়া ফসলের ক্ষতিপূরণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষিঋণ মওকুফ সহ ৬ দফা দাবিতে বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার মানববন্ধন বুধবার বিকাল ৪ টায় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার আহ্বায়ক উজ্জল রায়, সদস্য সুশান্ত সিনহা, মোখলেসুর রহমান, অ্যাড. উজ্জ্বল রায় প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সুনামগঞ্জকে দুর্গত জেলা ঘোষণা করে অবিলম্বে
কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। হাওড়ে তলিয়ে যাওয়া ফসলের ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদের নতুন ফসল তোলার পূর্ব পর্যন্ত রেশনিং চালু করতে হবে। গত বছরও পানির কারণে ধান নষ্ট হয়েছে। কৃষকরা এ বছরের চাষ করেছে ঋণ নিয়ে। ইতিমধ্যেই ঋণের বোঝা মানুষজনের ঘাড়ে। ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষিঋণ অবিলম্বে মওকুফ করতে হবে। সারাবছরে আর কোন ফসলের ব্যবস্থা না থাকায় বিকল্প কর্মসংস্থান চালু করতে হবে যেন কাজ করে মানুষজন খেয়ে পড়ে থাকতে পারে। সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে পরিপূর্ণ বাঁধ নির্মাণ করতে হবে।
বক্তাগণ বাঁধ ধ্বংসের জন্য দায়ী পানি উন্নয়ন বোর্ডের অসৎ কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদারদের বিরুদ্ধে অবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]