সু.খবর রিপোর্ট
সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে সুনামগঞ্জ (দ. ) নিরাপদ সড়ক চাই (নিসচা)। মঙ্গলবার স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নূর আলী, অ্যাড. মামুনুর রশিদ কয়েছ, সহ সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, অ্যাড. রজত কান্তি দাস, অ্যাড, শাহিনূর রহমান শাহিন, সালেহ আহমদ, দেলোয়ার হোসেন, সবুজ মিয়া প্রমুখ।
স্মারকলিপিতে দরিদ্র কৃষক ও বর্গাচাষীদের ঋণ মওকুফ, পুনর্বাসন, সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষণা এবং ত্রাণ বণ্টনে সেনা সদস্যদের সম্পৃক্ত করার দাবি জানানো
হয়। এছাড়াও দুর্নীতিবাজ পাউবো কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, নদী খনন, স্থায়ী বেড়িবাঁধ নির্মাণে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করা হয় স্মরকলিপিতে। প্রেস বিজ্ঞপ্তি
সিএসআরএল
জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক সংহতি, ও গ্রামীণ জীবনযাত্রার স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএসআরএল) থেকে নাগরিক সমাবেশ ও হাওর এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা করার দাবি জানানো হয়েছে।
মঙ্গলবার সকালে নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন রুহিন হোসেন প্রিন্স, আনোরুল ইসলাম বাবু, প্রদীপ কুমার রায়, মেনন চৌধুরী, রফিকুল ইসলাম আব্দুল আজিজ প্রমুখ।
সমাবেশে বলা হয়, হাওর অঞ্চলে সম্প্রতি বাঁধ ভেঙ্গে কেবল সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনায় ২ হাজার ৫৩ কোটি টাকার ফসলহানি হয়েছে। এই ফসলহানির জন্য পানি উন্নয়ন বোর্ডের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনাকে দায়ী করা হয়েছে।
অসমাপ্ত এবং দুর্বল বাঁধের কারণে বাঁধ ভেঙ্গে পানি ঢুকে ফসলি জমি তলিয়ে কৃষকরা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছেন তেমনি বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে।
সমাবেশে হাওরের ক্ষতিগ্রস্ত এলাকাকে দুর্গত অঞ্চল ঘোষণা, পরবর্তী ফসল না উঠা পর্যন্ত স্বল্প দামে খাদ্য সহায়তা কর্মসূচী চালু, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কার্যক্রম হাওরে বিস্তৃত করা, বিনামূল্যে কৃষি উপকরণ সরবরাহ এবং পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতি রোধে একটি কার্যকর কাঠামো গড়ে তোলার দাবি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি
পাগলাবাজার
দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় কৃষকের চার দফা দাবিতে মানববন্ধন হয়েছে। সোমবার বিকেলে পাগলা বাজার বাসস্ট্যান্ড এলাকায় কামাল পারভেজ সাজনের সভাপতিত্বে ও ইসলামুল হক জয়েনের পরিচালনায় বক্তব্য রাখেন ডা. সাইদুল ইসলাম, রুবেল আলম, নাসির হুসেন, মিজান মিয়া, মুহিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন সাদির আলী, আসকর আলী, আরশ আলী, আলীম উদ্দিন, জাকার মিয়া, ফসল মিয়া, ইউনুছ আলী, অযুদ মিয়া, হুসেন মিয়া, ফয়জুল হক, আনুয়ার হোসেন, হোসেন মিয়া, মানিক মিয়া, শাহ আলম, আতাউর রহমান, কাহার মিয়া ও হাফিজুর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে জেলাকে দুর্গত এলাকা ঘোষণা, কৃষকদের ঋণ মওকুফ, দুর্নীতিবাজ পিআইসি, ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা এবং আগামী বছর চাষ করার জন্য স্বল্পসুদে, সহজ শর্তে কৃষিঋণ, বীজ ও সার করার জন্য দাবি জানান।