- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দুর্গত এলাকা ঘোষণার দাবিতে আইনজীবী সমিতির স্মারকলিপি

স্টাফ রিপোর্টার
হাওর রক্ষা বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না করা, কর্মকর্তা-কর্মচারী, পিআইসি, ঠিকাদারদের অবহেলা, গাফিলতি ও দুর্নীতির কারণে ফসল তলিয়ে যাওয়ায় সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষণা করার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করেছে জেলা আইনজীবী সমিতি। রবিবার দুপুরে আইনজীবী সমিতির নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে এই স্মারকলিপি    
প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সৈয়দ শায়েখ আহমদ, সাধারণ সম্পাদক অ্যাড. মো. আব্দুল হক, অ্যাড. হুমায়ুন মঞ্জুর চৌধূরী, অ্যাড. বজলুল মজিদ চৌধূরী খসরু, অ্যাড. সৈয়দ সামছুল ইসলাম, অ্যাড. মো. রুহুল আমিন, অ্যাড. শফিকুল আলম, অ্যাড. মো. মঈন উদ্দীন আহমদ, অ্যাড. মাসুক আলম, অ্যাড. আইনুল ইসলাম বাবলু, অ্যাড. মো ছইল মিয়া, অ্যাড. মো. শামছুল করিম হিরন, অ্যাড. সৈয়দ জিয়াউল ইসলাম, অ্যাড. মো. নজরুল ইসলাম, অ্যাড. শুকুর আলী, অ্যাড. মোহাম্মদ মানিক, অ্যাড. মুজিবুর রহমান, অ্যাড. মোহাম্মদ মাসুক আহমদ, অ্যাড. আবু তাহের মো. রুহুল আমিন (তুহিন), অ্যাড. ছবাব মিয়া, অ্যাড. মতিয়া বেগম, অ্যাড. আছমা আক্তার সহ সমিতির সদস্যরা।
এছাড়াও স্মারকলিপির অনুলিপি অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, ড. জয়াসেনগুপ্তা, পীর ফজলুর রহমান মিসবাহ, মুহিবুর রহমান মানিক, শামসুন্নাহার বেগম, সিলেট বিভাগীয় কমিশনার, দুর্নীতি দমন কমিশনের পরিচালক বরাবরে প্রেরণ করা হয়েছে।

  • [১]