বিশ্বম্ভরপুর প্রতিনিধি
দুর্গা পূজা উপলক্ষে বিশ্বম্ভরপুর থানা ও পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার উদ্যোগে পৃথক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে বিশ্বম্ভরপুর থানায় ওসি মোল্লা মনির হোসেনের সভাপতিত্বে এবং ওসি (তদন্ত) নবগোপাল দাশের পরিচলনায় মতবিনিময় সভায় দুর্গা পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বক্তব্য রাখেন পূজা উদযাপন
পরিষদ উপজেলা শাখার সভাপতি জীবন কৃষ্ণদাশ, সাধারণ সম্পাদক সপন কুমার বর্মন, নয়াবারংকা পূজা কমিটির সভাপতি প্রবোধ চন্দ্র রায়, কাইতরকানা-কাসিপুর পূজা কমিটির সভাপতি রাখেশ হাজং, শিব বাড়ী পূজা কমিটির সাধারণ সম্পাদক সঞ্জয় গোস্বামী, থানার এস আই মো. জহির , এসআই এম.এ শাহিন। এছাড়া উপজেলার ২২টি পূজা কমিটির সভাপতি, সাধারন সম্পাদকগন আলোচনায় অংশ গ্রহণ করেন ।
এদিকে দুপুরে পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার উদোগে প্রেসক্লাবে দুর্গা পুজা উপলক্ষ্যে মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শাখা পূজা উদযাপন পরিষদের সভাপতি জীবন কৃষ্ণ দশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মনের পরিচালনায় দুর্গা পূজায় সুষ্ঠু শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষে ২২টি পূজা মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। উল্লেখ্য, চলতি বছর বিশ্বম্ভরপুর উপজেলায় মোট ২২ টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।